1. admin@banglarmuktokontho.com : admin :
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা জেলার হেড কোয়ার্টারের প্রকৃতি হলে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভিডিজি লায়ন মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।

 

বিশেষ অতিথি ছিলেন জেলার সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, আরসি হেড কোয়ার্টার কসমোভ্যালি মুহাম্মদ খোরশেদ আলম, লায়ন মো. নাজিম উদ্দিন, আরসি হেড কোয়ার্টার লায়ন জানে আলম, লায়ন কামাল উদ্দিন, লায়ন কামরুন নাহার বেগম, লায়ন স্বপন চন্দ্র সাহা, লায়ন মোরশেদুল ইসলাম, লায়ন টিপু কামাল, লায়ন অপু চক্রবর্তী, লায়ন মোহাম্মদ ইসমাইল, লায়ন রাজু আচার্য, লায়ন বিপুল সরকার, লায়ন তরুণ কুমার আচার্য, লায়ন রূপনা আচার্য।

 

সংগঠনের সেক্রেটারী সলিল আচার্যের সঞ্চালনায় সভার আলোচ্য বিষয় ছিল: অক্টোবর সার্ভিসের পর্যালোচনা, ডিউজ কালেকশন ও বিবিধ। সভায় অক্টোবর সেবা সার্ভিসে ১০টি প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয়। প্রোগ্রামগুলো হবে ফ্রি চিকিৎসা সেবা, টাইফয়েড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট, হেপাটাইটিস বি টেস্ট, চক্ষু টেস্ট, ট্রি প্ল্যানটেশন ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই