1. admin@banglarmuktokontho.com : admin :
সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের পরিচালক নির্বাচিত হলেন সাংবাদিক রেজাউল করিম রেজা

আশরাফ ইলিয়াস, কেন্দুয়া (নেত্রকোনা)
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩২ Time View

বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে গঠিত “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধু সেল বাংলাদেশ”-এর নতুন পরিচালক (ইউনিট প্রধান) নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রেজা। সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সাংবাদিক রেজাউল করিম রেজা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন এবং পেশাগত জীবনে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সাহসী সাংবাদিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে পরিচিত। সাংবাদিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বরাবরই তিনি সোচ্চার ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “সাংবাদিকরা গণতন্ত্র ও সমাজের দর্পণ। অথচ অনেক সময় সত্য ু কারণে নানা রকম নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আমি এই সেলের মাধ্যমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, রেজাউল করিম রেজার নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের ওপর সংঘটিত যেকোনো নির্যাতন, হামলা বা হয়রানির ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ ও আইনি সহায়তা প্রদানে সেলটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

প্রসঙ্গত, সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও ভীতিপ্রদর্শনের ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সময়ে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, আইনগত সহায়তা প্রদান, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে গণমাধ্যম অঙ্গনে একটি আস্থার জায়গা তৈরি করেছে।

সাংবাদিক রেজাউল করিম রেজার নতুন দায়িত্ব গ্রহণকে সহকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা স্বাগত জানিয়েছেন। অনেকেই বিশ্বাস করেন, তার নেতৃত্বে সেলটি সাংবাদিক সমাজের জন্য আরও শক্তিশালী সুরক্ষা বলয় তৈরী করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই