1. admin@banglarmuktokontho.com : admin :
কাহারোলে বিএনপি নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

কাহারোলে বিএনপি নেতা মনজুরুলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

মোজাম্মেল হক: বীরগঞ্জ দিনাজপুর জেলা প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ Time View

দিনাজপুরের কাহারোলে বিএনপি নেতা মো. মনজুরুল ইসলাম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহসভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। একই সঙ্গে তিনি দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বীরগঞ্জ ও কাহারোল এই দুই উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ২৬১টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মণ্ডপে মঙ্গলবার রাত থেকে দশমী পর্যন্ত বিএনপি নেতারা পরিদর্শন করবেন বলে জানান মনজুরুল ইসলাম।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সবার উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনা ধারণ করেই আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, উপজেলা হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নির্মল কুমার রায়, সদস্য সচিব নিরোধ কুমার রায়সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই