1. admin@banglarmuktokontho.com : admin :
দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১দফা বাস্তবায়ন করা হবে - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১দফা বাস্তবায়ন করা হবে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৯৯ Time View

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, ও পাইন্দং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শওকত উল্লাহ চৌধুরীর উদ্বোধনের মধ্য দিয়ে,পাইন্দং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চলনায় অত্র সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

প্রধান অতিথি ও উদ্বোধক তাদের বক্তব্যে বলেন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে—ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাইন্দং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সুমন, পাইন্দং ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইমুনুল করিম, পাইন্দং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর,পাইন্দং ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাইমুল বাশার রিয়াদ।

এই সময় এতে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে নুরুল আলম কালু, ইয়াকুব হাসান, আবুল বাশার, আবদুর রহিম, নুরুল আলম নন্না, রসুল আমিন, সোহেল, ফুরকান, লোকমান, নজরুল ইসলাম, সেলিম, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে আব্বাস, বেলাল, আলমগীর, ইয়াহিয়া, আজম,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই