1. admin@banglarmuktokontho.com : admin :
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু

​মোহন আলী স্টাব রিপোর্টার কুষ্টিয়া।
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ নম্বর বাহিরচর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল, বিশ্বস্ত ও পরিচিত মুখ মোঃ সোহেল রানা বাবু। মাঠপর্যায়ের রাজনীতির সক্রিয় উপস্থিতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক অনন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

​বর্তমানে তিনি বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দলের সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সোহেল রানা বাবু। প্রতিদিন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দাবি-দাওয়া শুনছেন। তরুণ এই নেতার সহমর্মিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়াও লক্ষ্য করা যাচ্ছে।

​স্থানীয় অধিবাসীদের সাথে কথা বললে তারা জানান, সোহেল রানা বাবু সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। তিনি যদি ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকাটি একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।

​এ বিষয়ে মোঃ সোহেল রানা বাবু জানান, “আমি পদের জন্য নয়, সবসময় জনগণের সেবক হয়ে থাকতে চাই। দল ও এলাকার মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে বাহিরচর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন উপহার দেব।”

​তৃণমূলের সাধারণ কর্মী ও স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা—আগামী দিনে সঠিক নেতৃত্বের হাত ধরে ৩ নং বাহিরচর ইউনিয়নের রাজনীতি ও সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই