কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ নম্বর বাহিরচর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল, বিশ্বস্ত ও পরিচিত মুখ মোঃ সোহেল রানা বাবু। মাঠপর্যায়ের রাজনীতির সক্রিয় উপস্থিতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক অনন্য আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।
বর্তমানে তিনি বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দলের সার্বিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার পাশাপাশি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থেকেছেন এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সোহেল রানা বাবু। প্রতিদিন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দাবি-দাওয়া শুনছেন। তরুণ এই নেতার সহমর্মিতা ও পরিচ্ছন্ন রাজনীতির কারণে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়াও লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় অধিবাসীদের সাথে কথা বললে তারা জানান, সোহেল রানা বাবু সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থাকেন। তিনি যদি ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে ইউনিয়নের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং এলাকাটি একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে।
এ বিষয়ে মোঃ সোহেল রানা বাবু জানান, "আমি পদের জন্য নয়, সবসময় জনগণের সেবক হয়ে থাকতে চাই। দল ও এলাকার মানুষ যদি আমাকে সুযোগ দেয়, তবে বাহিরচর ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত রেখে একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন উপহার দেব।"
তৃণমূলের সাধারণ কর্মী ও স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা—আগামী দিনে সঠিক নেতৃত্বের হাত ধরে ৩ নং বাহিরচর ইউনিয়নের রাজনীতি ও সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।