1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত" - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

“কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত”

আশরাফ ইলিয়াস, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৬নং সান্দিকোনা ইউনিয়নে মাদক,জুয়া,ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৫টায় উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৮নং বিটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণার পুলিশ সুপার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন । নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বানও জানান তাঁরা।বিশেষ করে মাদকমুক্ত সান্দিকোনা তথা রাষ্ট্র ও সমাজ গঠনে যুব সমাজকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলেও মনে করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন,নেত্রকোণা জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নাজমুল হক,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মো.জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তি,পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই