1. admin@banglarmuktokontho.com : admin :
সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি:

নিজস্ব সংবাদদাতা!
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি:

নিজস্ব সংবাদদাতা, গাজিপুর: ​একটি সংগঠন মানে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আগলে রাখা। সংগঠন মানে আমাদের আস্থার জায়গা, সুখ-দুঃখের অংশীদার এবং শক্তির সঞ্চালন। আপনি একা মানেই দুর্বল, আর দশ জন এক হওয়া মানে আপনি দুর্বার। তাই সংগঠনকে ভালোবাসলে, সংগঠনও বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়ায়।” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির মাসিক আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সুমন চৌধুরী।

​দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে সুমন চৌধুরী বলেন, “সারা দেশে সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।”

​দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
​সংগঠনের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে সুমন চৌধুরী বলেন, “আমাদের সংগঠন সম্পূর্ণ স্বচ্ছ। এখানে কোনো চাঁদাবাজ বা সুবিধাবাদীর স্থান নেই।”

তিনি আরও জানান যে, দেশজুড়ে সংগঠনের পরিধি বাড়াতে এবং তৃণমূলের সাংবাদিকদের অধিকার রক্ষায় জেলা ও উপজেলা কমিটি গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব শিগগিরই এই কমিটিগুলো ঘোষণা করা হবে। সবাইকে সাথে নিয়ে দেশকে দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই মাসিক আলোচনা সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন:
​মীর মোঃ আব্দুল হালিম (ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় কমিটি) নয়ন মুনির (যুগ্ম সাধারণ সম্পাদক) ​বিজয় হোসেন মানিক (সহ-সভাপতি) ফিরোজ হোসেন নয়ন (স্টাফ রিপোর্টার, ডেইলি এক্সপ্রেস) নিউজ পেপার।
​বক্তারা দেশের আনাচে-কানাচে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই