1. admin@banglarmuktokontho.com : admin :
ড.ইউনূসের বিরুদ্ধে ফাইনান্সিয়াল টাইমসে ‘অর্থ দিয়ে সংবাদ প্রকাশের’ অভিযোগ শিক্ষামন্ত্রী নওফেলের - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

ড.ইউনূসের বিরুদ্ধে ফাইনান্সিয়াল টাইমসে ‘অর্থ দিয়ে সংবাদ প্রকাশের’ অভিযোগ শিক্ষামন্ত্রী নওফেলের

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

ড.ইউনূসের বিরুদ্ধে ফাইনান্সিয়াল টাইমসে ‘অর্থ দিয়ে সংবাদ প্রকাশের’অভিযোগ শিক্ষামন্ত্রী নওফেলের

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনের প্রভাবশালী পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসে অর্থ দিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের অভিযোগ তুলেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

পোস্টে সাবেক শিক্ষামন্ত্রী দাবি করেন, “ইউনূসের প্রপাগান্ডা মেশিন এবার লন্ডনের ফাইনান্সিয়াল টাইমসে পয়সা দিয়ে একটি সংবাদ চিত্র পয়দা করেছে।” তিনি ওই সংবাদে প্রকাশিত ‘আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে’—এই তথ্যকে ‘আজগুবি গাজাখুরি গল্প’ বলে অভিহিত করেন।

মহিবুল হাসান চৌধুরী তার পোস্টে যুক্তি দিয়ে বলেন, “এই কথা যদি সত্যি হয়, তাহলে এই পাচারকৃত অর্থ দেশে থাকলে বাংলাদেশের অর্থনীতির আকার হতো মালয়েশিয়ার চাইতে ২০০ বিলিয়ন ডলার বেশি!” তিনি দেশের বর্তমান অর্থনীতির আকারের (৪৫০ বিলিয়ন ডলার) সাথে মালয়েশিয়ার অর্থনীতির (৪৯০ বিলিয়ন ডলার) তুলনা করে এই দাবিকে ভিত্তিহীন প্রমাণের চেষ্টা করেন।

পশ্চিমা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “এই সংবাদ মাধ্যম গুলোই ছাপিয়ে ছিলো, ইরাকে পারমানবিক এবং কেমিক্যাল অস্ত্র আছে আর এই ছুতায় সেখানে তারা ৫ লাখ মানুষকে মেরে ফেললো।”

পোস্টের শেষে তিনি ড. ইউনূসকে ‘বিদেশি প্রভুদের নিয়োজিত শারমেয়’ এবং ‘খুনি’ বলেও আখ্যায়িত করেন এবং তার সহযোগীদের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি লেখেন, “সময় হলে খুনি ইউনুস তার প্যারিসের বাড়িতে গিয়ে নিশ্চিন্ত মনে থাকবে, কিন্তু তার মাস্টার মাইন্ড দের কি হবে?”

সাবেক শিক্ষামন্ত্রীর এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই