1. admin@banglarmuktokontho.com : admin :
সিরাজগঞ্জের বেলকুচিতে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জের বেলকুচিতে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুয়েল, (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫০ Time View

সিরাজগঞ্জের বেলকুচিতে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

জুয়েল, (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ– ই এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে হতে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট হতে বের হয়ে বেলকুচি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানা গেটে যায় এবং সেখান থেকে ফিরে বেলকুচির মুকুন্দগাঁতি বাজারে যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত সমাবেশ করে।বেলকুচি উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ছাত্র,জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।দখলদার সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল থেকে ইসরাইলি সকল প্রকার পণ্য ব্যবহার বন্ধে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ইকবাল হাসান রিপন, মুসাব্বির হোসেন, জামাত নেতা গোলাম রব্বানী,বিএনপির সাবেক পৌর আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুসা হাসেমী সহ অন্যান্য ছাত্র জনতা ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন ।বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবি জানান এবং গণহত্যাকারীদের আন্তর্জাতিক ভাবে বিচারের আহ্বান জানান । বৈষম্য বিরোধী ছাত্রনেতা মুসা হাসেমি বলেন যদি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার জাতিসংঘ না করতে পারে তাহলে এই জাতিসংঘের কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই নৃশংস গণহত্যার বিচার জাতিসংঘের নিকট দাবী করা হয়। এছাড়াও বক্তারা সারা বিশ্বের মুসলমানদের ঐক্য হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই