1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলের অস্ত্র এখনো থানায় জমা পড়েনি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলের অস্ত্র এখনো থানায় জমা পড়েনি

মোঃজাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলের অস্ত্র এখনো থানায় জমা পড়েনি

মোঃজাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
প্রতিনিধি রাজবাড়ী

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যে আগ্নেয়াস্ত্রগুলো চলতি মাসের ৩ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ছিল।

রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে এ পর্যন্ত ১০৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। যে ক্যাটাগরিতে রয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তা (চলমান), সাবেক এমপি ও মন্ত্রী এবং রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব।

এরমধ্যে রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের বন্দুক, শর্টগান, পিস্তল, রাইফেল রয়েছে মোট ৪৬টি। এই ৪৬টি আগ্নেয়াস্ত্র ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত লাইসেন্স প্রদান করা হয়। যার মধ্যে ৪৪টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়েছে। তবে বাকি একটি পিস্তল ও একটি বন্দুক জমা দেওয়া হয়নি।

ওই দুইটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের ছেলে আশিক মাহমুদ মিতুল হাকিমের নামে।

অপরদিকে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিসহ ৪৪ জন আগ্নেয়াস্ত্র জমা দেন।

জেলা প্রশাসনের চাওয়া বৈধ ৪৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৮টি পিস্তল, ২৪টি বন্দুক বা শটগান ও ২টি রাইফেল জমা পড়ে। বাকি দুটি অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হলেও তা এখনো জমা দেয়নি।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৯৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই