1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়ি, দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রæপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাজী ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলে আসছে। কাজী বংশের নেতৃত্ব দেন নান্টু কাজী এবং অপরদিকে মোল্যা বংশের নেতৃত্ব দেন বায়েজিদ মোল্যা। গত কয়েকদিন ধরে ওই এলাকায় দুগ্রæপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। একপর্যায়ে রোববার বিকালে বাগুডাঙ্গা বাজার থেকে নান্টু কাজীকে মারপিট করে মোল্যা গ্রæপের সমর্থকরা। এরই জের ধরে সন্ধ্যায় নান্টু কাজীর সমর্থকরা মোল্যা গ্রæপের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। মোল্যা গ্রæপের দলনেতা নূর ইসলাম সমাদ্দার বলেন, নান্টু কাজীকে কে বা কারা মেরেছে, তা আমরা জানি না। কাজীরা হুট করে এসে রোববার সন্ধ্যায় আমাদের ৫টি দোকান, ১৩ টি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাজী গ্রæপের দলনেতা নান্টু কাজী বলেন, রোববার বিকালে বাগুডাঙ্গা বাজারে গেলে মোল্যা গ্রæপের লোকজন আমাকে মারপিট করে এতে সে আহত হয়। তবে প্রতিপক্ষের ওপর হামলা-ভাঙচুর ও লুটপাটের বিষয় আমরা কিছুই জানি না। উপজেলার নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক আছে। কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
০৯/০৯/২০২৪
০১৯১১-৪১৪৮৪১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই