1. admin@banglarmuktokontho.com : admin :
বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে রাইফেল ও অবৈধ সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে রাইফেল ও অবৈধ সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বিশেষ প্রতিনিধি:- দৈনিক বাংলার মুক্তকণ্ঠ.৭১.সংবাদ !
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে রাইফেল ও অবৈধ সরঞ্জামসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ফটিকছড়িতে অস্ত্র ও বিভিন্ন অবৈধ সরঞ্জামসহ সহ মোঃ আব্দুল হালিম ইমন নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ইমন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাপুর ইউনিয়নের জনৈক মোহাম্মদ শফি আলমের পুত্র।

২৩ সেপ্টেম্বর রাত ২টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্প কর্তৃক আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানের বাড়ির খোরশেদুল আলমের পুত্র মোঃ ইরফান ও একই এলাকার শফি আলমের পুত্র মোঃ আব্দুল হালিম প্রকাশ ইমন বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় মোঃ ইরফানের ঘরে তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও আব্দুল হালিম প্রকাশ ইমনের ঘর থেকে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন, পিস্তলের এ্যামুনেশন ৬টি এ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১টি ব্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল, ১টি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, ৭টি চাকু, ১টি চেইন, ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়ে।

আটক আব্দুল হালিম প্রকাশ ইমন এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ আতিকুর রহমান এর মাধ্যমে আগামীকাল ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে জানা যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই