1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি" - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

“কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ Time View

“কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে
ব্যাপক ক্ষয়ক্ষতি”

মোঃ আলী আশরাফ ইলিয়াস (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১১টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। গত ২৭/০৯ /২০২৪ ইং দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৩ টার দিকে বাজারের পাইকারি ব্যবসায়ী তৌহিদ মিয়ার মিস্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে পাশের নজরুলের মনোহরি পাইকারি দোকান, তৌহিদ এর মনোহারি পাইকারি দোকান, বাবুল মাস্টার এর রড সিমেন্টের দোকান, নয়নের রড সিমেন্টের দোকান, সাদ্দাম এর মনোহারি পাইকারি গুদাম ঘর, রুপক কুমার অধিকারীর লাইব্রেরি ও বাসা, আনিসুর রহমান হার্ডোয়্যার এর দোকান , হাজী নয়ন মিয়ার রড টিন সিমেন্ট এর দোকান, রেজনীন সুলতানার ফ্যামিলি বাসা, হাজী খোরশেদ পাইকারি মনোহরী দোকান,রাজন বসাক খাবার হোটেল
পুড়ে ছাই হয়ে যায়।
কিছুক্ষণ পর খবর পেয়ে কেন্দুয়া, নেত্রকোনা সদর, ময়মনসিংহ সদর ও গৌরিপুর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নেত্রকোনার জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা চলছে । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে ৭০০০/ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।
তবে ক্ষতিগ্রস্ত পাইকারি ব্যবসায়ীরা দাবি করেন, ‘আগুনে তাদের সবারই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।’
কেন্দুয়া সদর ফায়ার সার্ভিস স্টেশন আগুন লাগার কারন ও ক্ষয় ক্ষতির পরিমান এখনো তদন্তাধীন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই