1. admin@banglarmuktokontho.com : admin :
সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১২ Time View

নড়াইলের নড়াগাতী থানায় দায়ের হওয়া সরকারি সড়কের গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আতাউর কাজী (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের লাবলু কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি সড়কের গাছ কাটার ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউর কাজী এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নড়াগাতী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সরকারি সম্পদ, বিশেষ করে সড়কের পাশে থাকা গাছ সংরক্ষণে প্রশাসন নিয়মিত নজরদারি অব্যাহত রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই