1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৯ Time View

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।
আটক রুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রুচিয়া বেগমের বাড়িতে তল্লাশি করে খাটের নিচে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম জানান, একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) এ ঘটনায় জড়িত এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
এ ঘটনায় রুচিয়া বেগম ও পলাতক বিপুল সরদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপ-পরিচালক গোলক মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই