1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৩ Time View

নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা রাজা মিয়া পন্ডিত বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে রোকসানা আক্তার (৩৮) নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করে। এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করলে গত রোববার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানার এস আই আবদুল কুদ্দুস ঘটনা তদন্ত করতে ঐ বাড়িতে যান। তিনি ঘটনাস্থল ত্যাগ করার পরপরই পুনরায় হামলা করে তাকে আহত করে। এই ব্যাপারে রোকসানা আক্তার গতকাল রোববার সন্ধ্যায় বাদী হয়ে একই বাড়ির ৪ জনকে আসামী করে চাটখিল থানায় পুনরায় অভিযোগ দায়ের করেছেন। রোকসানা আক্তার ঐ বাড়ির মিজানুর রহমানের স্ত্রী।

অভিযোগে জানা যায়, একই বাড়ির মোঃ রিয়াদ হোসেন (৩৭), মোঃ মোরশেদ আলম (১৬), বিথী আক্তার (৩০) ও রিনা আক্তার (৪৫) রোকাসানা আক্তারদের অসহায়ত্বের সুযোগে বাড়ির সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিনিয়ত তার স্বামী সহ পরিবারের সবাইকে অকথ্য ভাষায় বিভিন্ন সময়ে গালমন্দ ও মারধর করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গত রোববার দুপুরে চাটখিল থানা পুলিশ অভিযোগ তদন্ত করে চলে যাওয়ার পর পুনরায় অভিযুক্তগণ তাহাকে মারধর করে আহত করে। এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন রোকাসানাদের বিরুদ্ধে তারা একাধিকবার থানায় অভিযোগ করেছেন। যার প্রমানও আছে।

এই ব্যাপারে চাটখিল থানা তদন্তকারী কর্মকর্তা আবদুল কুদ্দুসের সাথে যোগাযোগ করলে তিনি পুনরায় অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই