1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি:- নরসিংদী।
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮৬ Time View

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করতেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ একাধিক অনলাইন ও স্থানীয় পত্রিকায় নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আদালতের চূড়ান্ত রায় বা প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যা মনে চায় লিখুন, লিখে কিছুই করতে পারবেন না।” একই সঙ্গে তিনি নরসিংদীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়ও উল্লেখ করেন বলে প্রতিনিধিকে জানান স্থানীয়রা।
তবে সচেতন মহল বলছেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের প্রশ্নের শালীন ও দায়িত্বশীল জবাব দেওয়া। গণমাধ্যমকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলেও তারা মনে করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই