1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান

নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮ Time View

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আঃ রাজ্জাক (৪০) নড়াইল সদর থানার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে এবং রাজ গাজী (২৭) একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে।
গত ১৫ মে ২০২৬ তারিখে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকায় জনৈক মোঃ সুমন হাসানের মোটরবাইক ওয়াশ দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই