1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ অনুষ্ঠিত

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০৬ Time View

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ অনুষ্ঠিত নৌকা বাইচ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া, যা মূলত দেশের নদীবহুল দক্ষিণাঞ্চলে বেশি প্রচলিত। তবে উত্তরাঞ্চলে নদী ও জলাশয়ের স্বল্পতার কারণে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তাই উত্তরাঞ্চলের জনপদে নৌকা বাইচের আয়োজন সবসময়ই ব্যতিক্রম ও আকর্ষণীয় হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী নৌকা বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ স্লুইচগেটে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্স (বিওয়াইএফসি) এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার রবার্ট কমল সরকার এবং বীরগঞ্জ থানার ডিএসবি কর্মকর্তা হায়হার আলী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম অর্গানাইজার মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কাসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও হাই-ক্লাবের সদস্যবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে তিনটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অমিত্যের দল প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে নারী বিভাগে দুটি দল অংশ নেয়, যেখানে দিপালীর দল প্রথম স্থান লাভ করে।

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই নৌকা বাইচ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

উত্তরাঞ্চলে এ ধরনের আয়োজন খুব কম হলেও বীরগঞ্জে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক বার্তা ও বিনোদনের সমন্বয়ে এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই