1. admin@banglarmuktokontho.com : admin :
তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর সামনে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই শাশ্বত দত্ত চৌধুরীর বিরুদ্ধে সম্পদ জবরদখল ও অফিসের মালামাল বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিটে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের ন্যায্য দাবি আদায় এবং ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী অফিস কর্মচারী সানি সহ কয়েকজনের যোগসাজশে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা জোরপূর্বক সম্পদ দখল করে বিক্রি করেন। এছাড়া কোনো আদালতের নির্দেশনা ছাড়াই একটি অ্যাপার্টমেন্টের চাবি এসআই-এর হেফাজতে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক নিলা শেখ। তিনি বলেন, “আমি এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে আসিনি। একজন মানবাধিকার কর্মী হিসেবে অসহায় ভুক্তভোগীর পাশে দাঁড়ানো এবং তাকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব।”

নারী উদ্যোক্তা হাফিজা আক্তার নদী খান বলেন, “আমরা গত ৫ এপ্রিল তুরাগ থানার ওসি ও এসআইয়ের সঙ্গে দেখা করতে যাই। রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও সন্তোষজনক কোনো সাড়া পাইনি। এসআই আমাদের কথা শুনতে রাজি হননি। তাই ন্যায়বিচারের দাবিতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।”

ভুক্তভোগী পরিবারের সদস্য হীরা আক্তার বলেন, “আমি এক মাসের বেশি সময় ধরে ঘরের বাইরে আছি। আমার ঘরে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার রয়েছে এবং ঘরের চাবি পুলিশের কাছে। যদি আমার স্বামী দোষী হন, আমরা আদালতের রায় মেনে নেব। কিন্তু কোনো আইনি নির্দেশনা ছাড়াই ঘরের চাবি নিয়ে যাওয়া এবং মালামাল বিক্রি করা অন্যায়।”

তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গণমাধ্যমের সহযোগিতা ও জনসচেতনতার মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই