1. admin@banglarmuktokontho.com : admin :
খোলা রেখে নির্মাণ সামগ্রী পরিবহনের দায়ে ভুরুঙ্গামারীতে ৩ ড্রাইভারকে জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

খোলা রেখে নির্মাণ সামগ্রী পরিবহনের দায়ে ভুরুঙ্গামারীতে ৩ ড্রাইভারকে জরিমানা

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ Time View

খোলা রেখে নির্মাণ সামগ্রী পরিবহনের দায়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনের দায়ে তিন পরিবহন চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ১১ ধারা লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রত্যেক চালকের কাছ থেকে পৃথকভাবে জরিমানা আদায় করে সর্বমোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ জন মিত্র। এ সময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ভূরুঙ্গামারী থানার পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহন চালকদের ভবিষ্যতে নির্মাণ সামগ্রী যথাযথভাবে ঢেকে বা আবৃত করে পরিবহন করার নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় পরিবহন করলে ধুলা-বালু উড়ে বায়ুদূষণ বৃদ্ধি পায়। পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

বায়ু দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন প্রয়োগে পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই