1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল।

নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে লোহাগড়া উপজেলার যশোর-কালনা-ঢাকা মহাসড়কের কালনা মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাতুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো. বিলায়েত শিকদারের ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা রিফাতুলের মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫২) গুরুতর আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,শনিবার গোপালগঞ্জে থেকে রিফাতুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা মাদ্রাসার সন্নিকটে পৌঁছালে একটি যাত্রীবাহী পরিবহণ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
০৬/১০/২০২৪
০১৭১১৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই