1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৪ Time View

সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য উল্লেখ করায় নড়াইলে এ.জে কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি বোতলজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন। এর আগেও একই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

জানা গেছে, নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত এ.জে কনজ্যুমার প্রোডাক্টস ‘জারা’ নামে সয়াবিন তেল বিশেষ প্রক্রিয়ায় বোতলজাত করে। মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি বোতলে অতিরিক্ত মূল্য লেখা হয়েছে। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) আধা লিটার ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা থাকার কথা থাকলেও প্রতিটি বোতলে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দামে তেল বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পণ্যের গায়ে উল্লেখিত দামে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্যবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে উল্লেখিত দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই