1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী চাটখিলে ধ্বসে পড়া ব্রীজটি স্বেচ্ছাশ্রমে চলাচলের ব্যবস্থা - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী চাটখিলে ধ্বসে পড়া ব্রীজটি স্বেচ্ছাশ্রমে চলাচলের ব্যবস্থা

শাহ আলম সেলিম স্টাফ রিপোর্টার সংগ্রহ বাংলাদেশ।
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২৫ Time View

নোয়াখালী চাটখিলে ধ্বসে পড়া ব্রীজটি স্বেচ্ছাশ্রমে চলাচলের ব্যবস্থা

নোয়াখালী জেলার চাটখিলে ধ্বসে পড়া বড় ব্রীজটি স্বেচ্ছাশ্রমে চলাচলের ব্যবস্থা করেছে এলাকাবাসী। এতে করে বর্তমানে এ ব্রীজ দিয়ে জনসাধারণ ও অন্যান্য হালকা যানবাহন চলাচল করছে।

খিলপাড়া বাজার থেকে ২০০ গজ পূর্ব দিকে খিলপাড়া নয়নপুর সড়কে খলের উপরে এ ব্রীজ এবারের প্রলয়কারী বন্যায় এটি ধ্বসে পড়ে। সড়কের সাথে ব্রীজের পশ্চিম অংশেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে জনসাধারন সহ সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। খিলপাড়া বাজারের ব্যবসায়ী ও ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিকের ভাই নূরনবী উদ্যোগ নিয়ে খিলপাড়া পূর্ব বাজারের টেম্পু স্ট্যান্ডের ড্রাইভার ও হেলপার এবং এলাকার লোকজনকে নিয়ে এটি নির্মাণের ব্যবস্থা করেন। এটি কাঠ এবং বাঁশ দিয়ে ধ্বসে পড়া অংশ নিজের মত করে নির্মাণ করেন। নির্মাণ খরচের অধিকাংশ খরচ নূরনবী ব্যক্তিগত ভাবে বহন করেন। তাছাড়া সিএনজি চালতি অটোরিক্সাসহ এলাকার লোকজন এটি নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন। বর্তমানে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি ব্রীজের পশ্চিম অংশ নির্মাণ করে রাস্তার সাথে ব্রীজের সংযোগ করে দেওয়ায় এটি দিয়ে বর্তমানে লোকজন চলাচল করতে পারছে। রিক্সা, সাইকেল ও হালকা যানবাহনও চলাচল করে। নূরনবী জানান, তিনি সামাজির দায়বন্ধতা থেকে এ কাজটি করেছেন।

৯ নং খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এবং ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিক জানান, তারা ধ্বসে পাড়া এ ব্রীজ সম্পর্কে উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে জানিয়েছেন। চাটখিল উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, তারা সরোজমিনের ধ্বসে পাড়া ব্রীজটি পরিদর্শন করেছেন। ব্রীজটি চলাচলের উপযোগী করার জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহ আলম সেলিম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই