1. admin@banglarmuktokontho.com : admin :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৪ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গল এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫০টি গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ মার্চ ২০২৬ তারিখে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্র থেকে এক বিশাল রমজান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

আব্দুল্লাহ আল মামুন টিটির সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ২০২৬-এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু এবং প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সরফরাজ আহমেদ সরফু, মোঃ মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী,আব্দুর রহমান খান পাশা প্রমুখ।

বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গল বিগত আট বছর ধরে উপজেলার বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগীদের চিকিৎসা সহায়তা, বেকারদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য সহায়তা প্রদান।

তারা আরও বলেন, দারিদ্র্যের কষাঘাতে রমজান মাসে অনেক পরিবার সারাদিন রোজা রাখার পরও রাতে অভুক্ত থাকতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে ১৫৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনকেও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য চাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল, সেমাইসহ রমজানের বাকি দিনগুলোর জন্য পর্যাপ্ত খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা, বাংলাদেশের সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী, আর্থিক অনুদান প্রদানকারী এবং খাদ্য সামগ্রী গ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই