1. admin@banglarmuktokontho.com : admin :
গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ নাহিদ ইসলাম (জয়) ক্রাইম রিপোর্টার নাটোরঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৪৫ Time View

নাটোরের গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তবর্তী আইরমারি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী আইরমারি ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাবুব হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আইরমারি ব্রিজের ওপর একটি অটোরিকশার সিট ও একটি কম্বল পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কোনো ভ্যান বা অটোরিকশা চালক হতে পারেন।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই