1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৬১ Time View

 

ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং ও জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করা হয়।

এছাড়াও বিধ্বস্ত ভবনে অনুসন্ধান চালিয়ে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণের প্রক্রিয়াও মহড়ায় প্রদর্শিত হয়।

কাঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ওয়াদুদ হাওলাদারের তত্ত্বাবধানে মহড়াটি পরিচালিত হয়। এতে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

মহড়াটি পর্যবেক্ষণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের মহড়ার আয়োজন করা হবে।

উল্লেখ্য, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে থাকে।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই