1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ জজ আদালতের জিপিকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ জজ আদালতের জিপিকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯৫ Time View

ঝিনাইদহ জজ আদালতের জিপিকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঝিনাইদহ জজ আদালতের জিপি বিকাশ কুমার ঘোষকে আসামী করে ৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নং ৩৩। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষণের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাংচুর করে। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ওষুধ ও আসাবাবপত্র লুটপাট করে যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা। মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর ও লুটপাট করে বলে দাবী করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মো শাহীন উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই