1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

​মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর মাধবপুরে এক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের কড়া জবাব দেন। তিনি বলেন, “মাধবপুরে বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি অসুস্থ ছিলেন। এমনকি তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই।” তিনি সাধারণ মানুষকে সত্য যাচাই না করে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বিরোধী শক্তির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদেরকে কেউ মাজাভাঙ্গা বিরোধী দল ভাবলে ভুল করবেন। জনগণের জানমালের ওপর কোনো ধরনের অন্যায় ও অত্যাচার আমরা বরদাশত করব না।” তিনি আরও যোগ করেন যে, যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে
৭নং মহারাজপুর ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহাম্মদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী সগীর আহমদ এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ ওলিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সোহেল।
​আলোচনা সভা শেষে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ইফতার সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই