1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ-
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৮ Time View

ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ কাঠালিয়া উপজেলায় রাস্তা নির্মাণে চুলার মাটি ব্যবহার ও কলাগাছ দিয়ে পাইলিং করার সংবাদ প্রচার করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর উঠেছে কাঠালিয়া উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, এটিএন বাংলা ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন সম্প্রতি কাঠালিয়া উপজেলায় একটি রাস্তা নির্মাণে চুলার মাটি ব্যবহার ও কলাগাছ দিয়ে পাইলিং করার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন।

এর জেরে রবিবার (১৫ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে কাঠালিয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ে তাকে ডাকা হয়। অভিযোগ রয়েছে, প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা তার কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ শাকিলকে দিয়ে সাংবাদিক নাসির উদ্দিনকে কক্ষে ডেকে নেন।

সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের অভিযোগ, কক্ষে ডাকার পর উপজেলা প্রকৌশলী তাকে হত্যার হুমকি দেন এবং তার ক্যামেরা ফেলে দেওয়ার পাশাপাশি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফার বক্তব্য পাওয়া যায়নি।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই