1. admin@banglarmuktokontho.com : admin :
*ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা* - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “ বাংলাদেশে বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাসকে উপেক্ষা করার কোনো সুযোগ কাহারো নেই ? ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা,জাতীয়তাবাদী শ্রমিকদল নেতার কারাদণ্ড ?

*ডাকসু নির্বাচনের পর জামাত–শিবিরের রাষ্ট্র দখলের নীলনকশা*

প্রকাশক ও সম্পাদকঃ- জাতীয় দৈনিক বাংলার মুক্তকন্ঠ ৭১
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির চেতনার প্রতীক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয় ছিল নেতৃত্বের কেন্দ্র। অথচ আজ সেই পবিত্র প্রাঙ্গণকে ঘিরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে স্বাধীনতা–বিরোধী শক্তি জামাত–শিবির।

তাদের পরিকল্পনা স্পষ্ট আসন্ন ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃত্ব দখল করা। একবার তারা ডাকসুর নিয়ন্ত্রণ নিতে পারলে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে প্রশাসন, আর প্রশাসন থেকে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার এটাই তাদের ধাপে ধাপে অগ্রযাত্রার কৌশল।

আমরা ভুলে গেলে চলবে না, ১৯৭১ সালে এ শক্তিই পাকিস্তানি সেনাদের দোসর হয়ে বাঙালির রক্ত ঝরিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও তারা একই চেহারা, ভিন্ন কৌশলে ফিরে এসেছে। ধর্মের আবেগ, বিদেশি অর্থায়ন, আর গোপন রাজনৈতিক আশ্রয়ে তারা আজও ষড়যন্ত্রে লিপ্ত। ডাকসু দখল তাদের কাছে কেবল একটি প্রাতিষ্ঠানিক বিজয় নয়, বরং গোটা বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ন্ত্রণের প্রথম সোপান।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তচিন্তার দুর্গ, প্রগতির আশ্রয়স্থল হিসেবে রক্ষা করা আজ সময়ের দাবি। এখানে যদি জামাত–শিবিরের বিষবীজ গজিয়ে ওঠে, তবে তা গোটা জাতির গণতন্ত্র ও স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।

সুতরাং, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ছাত্রসমাজ, শিক্ষক এবং সচেতন নাগরিকদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে। ডাকসু নির্বাচনের আড়ালে জামাত–শিবিরের নীলনকশা প্রতিহত করা শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই