1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ Time View

 

নড়াইল সদর উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃতরা হলেন শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার (৩৫)। তাদের বিরুদ্ধে মোট ১১টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের একটি নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোট ৩০০ পিস ইয়াবা জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার শরিফুল ইসলামের বিরুদ্ধে ৩টি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে ৮টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, “ইয়াবাসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই