1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ।

ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি

​মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২২ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেস বিবৃতি দিয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীগণ

​গতকাল শনিবার (১৬ মে) বেলা ১১:০০ টায় কলেজের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ শিক্ষকরা এই বিবৃতি প্রদান করেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরেন।গত ১৪/৫/২০২৬ ইং তারিখে একটি ফেসবুক পেজে সংবাদ প্রচারিত হয়
​সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কলেজের প্রভাষক মোঃ জিয়ারুল ইসলাম জিয়া বলেন গত ১৪ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। আমি সহ অন্যান্য নামে মিথ্যা ও বানোয়াট ভাবে সংবাদটি প্রচার করা হয় যার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তাই ধর্মীয় বিষয়ে আমি সব সময় সম্মান করি আমি এর তীব্র প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করি। প তিনি তাঁর বক্তব্যে বলেন কলেজ প্রতিষ্ঠা লগ্ন সময়ে একটি স্লোগান মুরালে প্রতিষ্টিত হয় “আমাকে একটি শিক্ষিত মা দাও”আমি একটি শিক্ষিত জাতি দেব” উক্ত পোস্টের বিভ্রান্তিকর তথ্যের অপসারতা তুলে ধরেন এবং এর পেছনে থাকা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন এই কলেজ সকল ধর্ম মানুষের সকল মানুষের এটি একটি সরকারি প্রতিষ্ঠান এখানে আমার ব্যাক্তিগত মনের ইচ্ছার কোন কাজ করতে পারি না,সরকার য়েটা সিদ্ধান্ত নেয় আমরা মিটিং এর পর সিদ্ধান্ত নিই।
​এ সময় সাধারণ সম্পাদকের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে কলেজের ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও মূল্যবান বক্তব্য পেশ করেন। শিক্ষকরা বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন পোস্ট কলেজের শিক্ষক সমাজ তথা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা মাত্র। তাঁরা সকলকে এই ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
​উক্ত সংবাদ সম্মেলন ও প্রেস বিবৃতিতে ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই