1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “ ওয়াসার মেগা প্রকল্পে অনিয়মের অভিযোগ পদ্মা থেকে সায়েদাবাদ—হাজার কোটি টাকার প্রকল্পে এক মোস্তাফিজুর রহমানের, এই কর্মকর্তার প্রভাব নিয়ে প্রশ্ন “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু “ “বাংলাদেশ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা প্রতিবাদে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি’র বিবৃতি “ 📢 বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের জরুরী সাংগঠনিক বিজ্ঞপ্তি। 📢 কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয় আমরা মানবতার সেবক, সেবাই আমাদের পরিচয়- এ. এস. মাসুদুল করিম মাসুদ জমির মাটি কাটা বন্ধে অভিযান, জরিমানা আদায় : ডেকু জব্দ

বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক আদর্শে গড়ে তুলতে কুরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আলোকিত সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে।”
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের মাছবোয়াল ফয়জুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক আলোচনা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন এবং ভোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির আমন্ত্রিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মুফতি মাহমুদুল হাসান হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই