1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয় - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয় আমরা মানবতার সেবক, সেবাই আমাদের পরিচয়- এ. এস. মাসুদুল করিম মাসুদ জমির মাটি কাটা বন্ধে অভিযান, জরিমানা আদায় : ডেকু জব্দ সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা। পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ‘হোমিওপ্যাথির দর্শন সহরূপ দ্বারা সমরূপ নিরাময় আজ বিশ্ব হোমিওপ্যাথির দিবস ‘ সেনবাগে প্রশাসনের অভিযান: এমএ লতিফ ও ইবনে হাসপাতালে জরিমানা ঢাকার অপরাধ জগতে নতুন আতঙ্ক: ‘পেন গান’ বা কলম পিস্তল নড়াইলে তিন মাসের শিশুকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ, আটক মা রাজধানীর মুহাম্মদপুরে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী। 

কালিয়ায় ৫টি পয়েন্টে কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়

মোঃ রাসেল শেখ জেলা প্রতিনিধি নড়াইল:
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আজ শুত্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫লিটার করে ডিজেল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে। এছাড়া কালিয়া উপজেলার কালিয়া ফিলিং স্টেশন ও বাস¯ট্যান্ড, চাচুড়ি পয়েন্ট, এলাকাতেও কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে কোনো বিঘ্ন না ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই