1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৯১ Time View

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের জিম্মি করে বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলছে। ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ বলেন, দ্রুত সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রির দাবিও জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই