1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গলে কালনাগিনী সাপ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার “চাটখিল উপজেলা দৌলতপুরের দিনমজুর খোকন হত্যা বিচারের দাবিতে মানববন্ধন করছে এলাকা বাসি” “সারাদেশের ছাপান্ন জেলায় হাম, সরকার কোথায়” তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শ্রীমঙ্গলে কালনাগিনী সাপ উদ্ধার সত্য প্রকাশ করায় এক বিএনপি নেতা সাংবাদিকের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন সংগ্রামময় জীবনের গল্প: প্রতিকূলতার মাঝেও থেমে নেই এক তরুণের কলম কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে এম এ আউয়াল ও এ এইচ ভূইয়া সজল রাজবাড়ীতে রিকসার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্য

শ্রীমঙ্গলে কালনাগিনী সাপ উদ্ধার

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের তয় তলার একটি বাসায় হঠাৎ কালনাগিনী সাপ দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

সোমবার রাত প্রায় ৮টার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসায় একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা,হঠাৎ সাপের উপস্থিতিতে বাসার সবাই আতঙ্কিত হয়ে দ্রুত ঘর ছেড়ে বাইরে বের হয়ে যান।

ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেন্টিলেটরের মধ্যে একটি কালনাগিনী সাপ দেখতে পান।

পরবর্তীতে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন,উদ্ধারকৃত সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই