1. admin@banglarmuktokontho.com : admin :
মায়ানমারে‎ আটক হওয়া ১৬ জেলেকে ফিরে পেতে আকুতি করেন কমলনগরের জেলে পরিবার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
তুরাগ থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে অভিযোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শ্রীমঙ্গলে কালনাগিনী সাপ উদ্ধার সত্য প্রকাশ করায় এক বিএনপি নেতা সাংবাদিকের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন সংগ্রামময় জীবনের গল্প: প্রতিকূলতার মাঝেও থেমে নেই এক তরুণের কলম কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে এম এ আউয়াল ও এ এইচ ভূইয়া সজল রাজবাড়ীতে রিকসার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্য নরসিংদী জজ কোর্টে আদালতের পরিবেশ নয়, যেন জমজমাট হাট-বাজার! নড়াইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত বালিয়াকান্দিতে মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা ॥ ৩জনকে পুলিশে দিয়েছে জনতা

মায়ানমারে‎ আটক হওয়া ১৬ জেলেকে ফিরে পেতে আকুতি করেন কমলনগরের জেলে পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

বাংলাদেশ জলসীমা থেকে ১৬ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মায়ানমার কোস্টগার্ড। তাদের মধ্যে ১০ জনই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জেলেদের ফিরিয়ে আনতে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ট্রলার মালিক মিজানুর রহমান।

‎এদিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসন জানিয়েছে, অপহৃত জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলেদের পরিবার তাদের ফিরে পেতে আকুতি জানান। এর আগে, গত ২৩ মার্চ বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ‘এফবি মা-বাবার দোয়া’ নামক ট্রলারসহ ওই ১৬ জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমার কোস্টগার্ড।
‎আটক ১৬ জেলের মধ্যে লক্ষ্মীপুরের রামগতির ৯ জন, কমলনগরের একজন এবং নোয়াখালীর তিনজন রয়েছেন। এ ছাড়া কক্সবাজার, চট্টগ্রাম ও ভোলার আরও তিনজন জেলে ওই ট্রলারে ছিলেন।
‎আটক জেলেরা হলেন— লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. জুয়েল, মো. নিরব, রাকিব হোসেন, মো. মেজবাহ উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. লিটন, ফরহাদ হোসেন, মো. তাহমীদ ও মো. তামজিদ। কমলনগর উপজেলার মো. অজি উল্লাহ। নোয়াখালীর মো. শাহজাহান, জাবের হোসেন ও মো. সোহাগ। চট্টগ্রামের পাহাড়তলী এলাকার কামাল হোসেন, ভোলার কবির হোসাইন এবং কক্সবাজারের তারেক রহমান।
‎ট্রলার মালিক মিজানুর রহমান জানান, গত ২৩ মার্চ মহেশখালী থেকে ১৬ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায় তার ট্রলারটি। পরদিন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ২৮ মার্চ মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
‎তিনি আরও বলেন, অন্যান্য জেলেদের মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশ জলসীমা থেকেই মিয়ানমার কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে গেছে। জেলেদের তথ্য সংগ্রহ করে আমরা ইতোমধ্যে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছি। তাদের উদ্ধারে আমরা জরুরি সরকারি হস্তক্ষেপ কামনা করছি।
‎রামগতির চর পোড়াগাছা গ্রামের জেলে মেজবাহ উদ্দিনের স্ত্রী তাছলিমা জানান, তার স্বামী, ভাসুর, নন্দাই ও ভাগিনাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই ট্রলারে ছিলেন। ২৩ মার্চের পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
‎লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা জানান, ঘটনাটি সম্পর্কে আমরা এরইমধ্যে অবগত হয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট দফতরগুলোতেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই