1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত ” চাটখিল উপজেলার ছোট ভাইয়ের বৌ এর সাথে পরকীয়া বড় ভাই আবদুল হামিদ “

কমলনগরে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে ব্যাপক অভিযান করে কমলনগর উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা থেকে চলমান এ অভিযানে প্রায় অর্ধশত দোকানের অবৈধ অংশ ভেঙে বাজারের ৪টি বড় গলি দখলমুক্ত করা হয়। এসময় তোরাবগঞ্জ-মতিরহাট সড়ককে ফুটপাতমুক্ত ঘোষণা করা হয়। বাজারের গলি দখল ও ড্রেন দখলের অভিযোগে ৪টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আগুন ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাজার ইজারাদার গোলাম কাদের এবং স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত অব্যবস্থাপনার কারণে তোরাবগঞ্জ বাজারের ৪টি বড় গলি, প্রতিটি ড্রেন এবং দুটি পুকুর দখল করে ফেরেছে ঘর মালিক ও ব্যবসায়ীরা। এ কারণে বাজারে সারাদিন তীব্র যানজট লেগে থাকে। বর্ষায় ময়লা ও পানিতে একাকার হয়ে পড়ে।

সর্বশেষ গত ২১ মার্চ রাতে বাজারের স্বর্ণকার গলি আগুনে পুড়ে ছাই হয় ৭টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়। আগুনের সংবাদ শুনেই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাজারের গলিতে অবৈধ দোকান থাকায় ফায়ার সার্ভিস অন্তত অধা ঘন্টায় ক্ষতিগ্রস্ত দোকানে পৌঁছাতে পারেনি। এ ঘটনার পরপরই মূলত স্থানীয়রা বাজারের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্রভাবে সোচ্চার হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, বাজারের গলিতে ও ড্রেনে অবৈধ দখলদারদের আমরা সরিয়ে দিয়েছি এবং জরিমানা করেছি। এরপরেও আইন না মানলে জেল দেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের আইন মেনে চলার আহবান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই