1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গলে রাকিবের রক্তদানে রক্ষা পেল একজন মা, জন্ম নিল দুটি যমজ সন্তান - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মরহুম আলহাজ্ব সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১ তম মৃত্যুবার্ষিকীতে গভীর “শ্রদ্ধাঞ্জলি”। একটি বাসের ধাক্কায় শেষ একটি পরিবার-সেনবাগে শোকের মাতম প্রত্যেক নিহতের পরিবারকে ১ কোটি টাকা দিতে লিগ্যাল নোটিশ সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন শ্রীমঙ্গলে রাকিবের রক্তদানে রক্ষা পেল একজন মা, জন্ম নিল দুটি যমজ সন্তান ভাতিজীর বিয়ের গেটে বাঁশের বেড়া! দাগনভুইয়ায় চাচাতো ভাইদের দখলদারিতে বিয়ে বাড়িতে চাঞ্চল্য “”নোয়াখালী চাটখিলে বহিরাগত ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী দিয়ে বড় ভাইয়ের বসত ঘর ভেঙে ছোট ভাই মাষ্টারের টয়লেট নির্মান”” মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের কর্মসূচি ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত বন্যপ্রাণী সেবাশ্রম ও টি-রিসোর্ট মিউজিয়াম

শ্রীমঙ্গলে রাকিবের রক্তদানে রক্ষা পেল একজন মা, জন্ম নিল দুটি যমজ সন্তান

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

শুক্রবারের শান্ত সকালে শ্রীমঙ্গলে রচিত হলো এক অনন্য মানবিকতার গল্প। সকাল সাড়ে ১০টার দিকে, এক গর্ভবতী মায়ের জীবন সংকটময় মুহূর্তে আশার আলো হয়ে এগিয়ে আসেন মানবিক তরুণ তোফাজ্জল হোসেন রাকিব।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সেবক সূত্র ধরের স্ত্রীর ডেলিভারির সময় জরুরি ভিত্তিতে প্রয়োজন হয় রক্তের। সেই মুহূর্তে কোনো দ্বিধা না করে ১ ব্যাগ রক্ত দিয়ে মায়ের জীবন রক্ষায় এগিয়ে আসেন রাকিব।
শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সিলিং সেন্টারে, ডাক্তার নিবাস চন্দ্র পালের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় সিজার।
এসময় পৃথিবীর আলো দেখেছে দুটি নবজাতক শিশু। একটি ছেলে ও একটি মেয়ে। নতুন জীবনের এই আগমনে ভরে উঠেছে পরিবারজুড়ে আনন্দের ঢেউ। ডাক্তার নিবাস চন্দ্র পাল জানান, মা ও নবজাতক সন্তান দুটি সুস্থ আছে।
নবজাতকদের বাবা সেবক সূত্রধর আবেগঘন কণ্ঠে জানান, আমি শ্রীমঙ্গলে ডাক্তার নিবাস চন্দ্র পালের চিকিৎসায় গর্বিত যমজ সন্তানের বাবা হয়েছি। এই কঠিন সময়ে যারা রক্ত সংগ্রহে সহযোগিতা করেছেন এবং যিনি স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
এই মহৎ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শ্রীমঙ্গল পোস্ট অফিসের পোস্টমাস্টার আব্দুল মতিন, সাংবাদিক ঝলক দত্ত এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ শরীফ। রক্তদাতা তোফাজ্জল হোসেন রাকিব শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার একজন গর্বিত সদস্য। তার এই নিঃস্বার্থ মানবিকতা আবারও প্রমাণ করে, মানুষ মানুষের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই