1. admin@banglarmuktokontho.com : admin :
সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

নরসিংদীতে মরহুম আলহাজ্ব সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।

বিস্তারিত থাকছে নরসিংদী থেকে তালাত মাহামুদের প্রতিবেদনে।

নরসিংদী-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার রাত ১টা ১ মিনিটে নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ ওবায়দুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সেই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর সরকার, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান নিরন, দপ্তর সম্পাদক মোঃ ইউছুফ ভূইয়া এবং নরসিংদী সদর শাখার সভাপতি ডাঃ শেখ জাহাঙ্গীর আলম রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল আল ফারুকী, অভিযান নিউজ টিভির বিশেষ প্রতিনিধি তালাত মাহমুদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনের সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম বলেন
“মরহুম এছাক এমপির আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি,
মরহুম নেতার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর দেখানো পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এভাবেই যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে স্মরণ করা হলো সাবেক এই জনপ্রতিনিধিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই