1. admin@banglarmuktokontho.com : admin :
স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত বন্যপ্রাণী সেবাশ্রম ও টি-রিসোর্ট মিউজিয়াম - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

স্বাধীনতা দিবসে শ্রীমঙ্গলে শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত বন্যপ্রাণী সেবাশ্রম ও টি-রিসোর্ট মিউজিয়াম

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৬ Time View

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে নেওয়া হয়েছে এক অনন্য ও শিক্ষামূলক উদ্যোগ। এ উপলক্ষে বৃহস্পতিবার

২৬শে মার্চ শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (পশুপাখি সেবাশ্রম) এবং টি-রিসোর্ট মিউজিয়াম শিশুদের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এ উদ্যোগটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তিনি বিটিআরআই-এর পরিচালক এবং বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালককে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ে শিশুদের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এই বিশেষ দিনে শিশুদের জন্য থাকবে এক ভিন্নধর্মী অভিজ্ঞতার সুযোগ। তারা বিনামূল্যে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করতে পারবে এবং দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, সেবা ও পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবে। এতে শিশুদের মধ্যে প্রকৃতি ও প্রাণীকুলের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। স্বাধীনতার এই আনন্দঘন দিনে আমরা সবাই মিলে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই