1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিয়া উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নাজমুল শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকার সাগর মেডিকেল হলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোয়াগ্রামের ফারুক শেখের ছেলে নাজমুল শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী-এর নির্দেশনায় এসআই সম্রাট মন্ডল, এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল (৬১৫) পার্থ মজুমদার ও কনস্টেবল (৪৮৪) নাঈমুর রহমান। বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ওসি মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, “আমি যতদিন কালিয়া থানায় কর্মরত আছি, ততদিন মাদক কারবারিদের সমূলে উৎপাটনে কাজ করে যাব। চাকরি জীবনে মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় দেইনি, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না।”
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই