1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা “সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা।

ঝিনাইদহ কালীগঞ্জে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

 

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেছেন, “কালীগঞ্জের মাটিতে কোনো মাদক কারবারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে আমি যুদ্ধ ঘোষণা করলাম।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবু তালিব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “সরকারি সেবা নিতে এসে কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। আমরা একটি আধুনিক ও শান্তিময় কালীগঞ্জ গড়তে চাই যেখানে মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে একাত্মতা প্রকাশ করেন। সংসদ সদস্য আরও বলেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি এলাকার শান্তি রক্ষায় দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই