1. admin@banglarmuktokontho.com : admin :
সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ??

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ Time View

৬৮ পাবনা -১ ( সাঁথিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলার ভুল বাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আউয়াল লালুর নেতৃত্বে ভুলবাড়িয়া হাই স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামসুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করে তার পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় বক্তারা উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে সাধারণ মানুষ ছিল অবহেলার শিকার। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। এ সংকট থেকে উত্তরণের জন্য সুষ্ঠু রাজনীতি ও জনগণ বান্ধব সরকার প্রতিষ্ঠার বিকল্প নাই।
তাই তারা আগামী ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয় যুক্ত করার আহ্বান জানান ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৮ পাবনা ১ (সাঁথিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শামসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম,সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মোর্শেদ জ্যোতি, কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ, সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বাড়ি সান্টু, উপজেলা বিএনপির আহবায়ক আশরাফ আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই