1. admin@banglarmuktokontho.com : admin :
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

স্টাফ রিপোর্টার,দৈনিক বাংলার মুক্তকন্ঠ.৭১
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ,,

স্টাফ রিপোর্টার,দৈনিক বাংলার মুক্তকন্ঠ.৭১

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, তারা প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে।

ঘোষণায় বলা হয়, ২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, হল, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-শহর, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দাবিগুলো প্রচার করা হবে বলে জানানো হয়।

ছাত্রলীগের ঘোষণায় দাবি করা হয়েছে, তারা দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।

ঘোষণায় আরও বলা হয়, প্রহসনের নির্বাচন বর্জনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে, “প্রহসনের নির্বাচন, বয়কট করবে জনগণ”, “ভোট আমার অধিকার, ভোট কেড়েছে দখলদার” এবং “সকল দলের অংশগ্রহণে নির্বাচন, নয়তো প্রহসনের অংশ নয়” ইত্যাদি।

সংগঠনটি তাদের নেতাকর্মীদের প্রতি কর্মসূচি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই