1. admin@banglarmuktokontho.com : admin :
দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি

দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়: এম এ হান্নান

জি এম ইব্রাহিম হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি,,
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯০ Time View

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান বলেন, “আজ বিএনপি ও এ দেশের আপামর জনসাধারণের জন্য একটি বিশেষ দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিল।”

তিনি আরও বলেন, “বছর ঘুরে আবারো সেই দিন ফিরে এসেছে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে, আপনারা আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটা ভালোবাসেন। এখনো হতাশ হওয়ার কিছু নেই। দলীয় যেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। আমরা বিশ্বাস করি, তারেক রহমান সাহেব অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই কেউ দলের বা কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমরা দলের সাথেই আছি। দল আমাদের মনের ভাষা বুঝবে—যদি না বুঝে, তবে আপনারাই আমার শেষ ভরসা। আপনারা যে সিদ্ধান্ত জানাবেন, আমি আপনাদের পাশেই থাকব। আশা করছি, দলও আমার পাশে থাকবে।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান, আলমগীর পাটওয়ারী, মাহবুবুর রহমান মফু ও মাসুদ বেপারী।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও আমির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
জি এম ইব্রাহিম হোসেন
চাঁদপুর জেলা প্রতিনিধি,,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই