1. admin@banglarmuktokontho.com : admin :
আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা সহ সারাদেশব্যপী বাংলাদেশ আওয়ামী লীগ 'সকাল-সন্ধ্যা লকডাউন' কর্মসূচি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা সহ সারাদেশব্যপী বাংলাদেশ আওয়ামী লীগ ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি

প্রতিবেদক বার্তা সম্পাদক :-দৈনিক বাংলার মুক্ত কন্ঠে ৭১
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬০৭ Time View

ইউনূস সরকারের পতনের দাবি: ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’-এর হুঁশিয়ারি আওয়ামী লীগের

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর  রাজধানী ঢাকায় ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি পালনের মাধ্যমে শহর দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “১৩ তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঢাকায় আমরা ১৩ তারিখে আমরা লকডাউন দিয়েছি, লকডাউন। সকাল-সন্ধ্যা লকডাউন।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, “১০ তারিখ থেকে, ১০, ১১, ১২, ১৩ যেন রাজধানী ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে, জয় বাংলার দখলে।”

রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হতে যাচ্ছে আওয়ামী লীগের প্রথম বড় ধরনের রাজপথের কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাওয়ার বার্তা দিচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ক্ষমতায় থাকাকালে বিরোধী দলগুলোর ডাকা অবরোধ বা হরতালের বিরোধিতা করলেও এবার নিজেরাই ‘লকডাউন’-এর মতো কর্মসূচির ডাক দেওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো কতটা সাড়া ফেলবে এবং অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে তা মোকাবিলা করবে, তার ওপরই দেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে বলে মনে করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই