1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি'তে চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহ জেলার,জালালপুর মাধ্যমিক বিদ্যালয় - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি’তে চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহ জেলার,জালালপুর মাধ্যমিক বিদ্যালয়

প্রতিবেদক, বার্তা সম্পাদকঃ-,, দৈনিক বাংলার মুক্তকণ্ঠ ৭১.সংবাদ !!
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

ঝিনাইদহে কাবাডিতে চ্যাম্পিয়ন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়,,ঝিনাইদহে:৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উপজেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় আবারো শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়। কোটচাঁদপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে তারা ১৮-১২ পয়েন্টের ব্যবধানে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ নিয়ে তৃতীয়বারের মতো উপজেলা চ্যাম্পিয়ন হলো জালালপুর।

উপজেলার মোট চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। তবে ফাইনালে মুখোমুখি হয় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ও কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। খেলায় শুরু থেকেই জালালপুর দল তাদের আক্রমণাত্মক খেলা দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়।
জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আক্তার জাহান জানান, তাঁরা প্রতিবার উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও জেলা পর্যায়ে গিয়ে হেরে যান। তবে এবার তাঁরা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আশা করছেন, জেলা পর্যায়েও শিরোপা জিতে তাঁরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন।
খেলাটি পরিচালনা করেন শিক্ষক নাজিম উদ্দিন। জালালপুর দলের হয়ে খেলেছেন আয়েশা খাতুন, তিথি খাতুন, রহিমা খাতুন, মাওয়া খাতুন, হোসনে আরা, শারমিন আক্তার, অন্বেষা দাস, খাদিজা খাতুন, বন্যা খাতুন, আইরিন আক্তার, জান্নাতুল তমা, তহমিনা তন্নি, হাবিবা খাতুন, রামিষা খাতুন, ইসরাত খাতুন, নুসরাত খাতুন ও মারিয়া খাতুন।
অন্যদিকে, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হয়ে খেলেছেন সুমনা ইসলাম, অন্তরা দাস, শামিমা খাতুন, জেসমিন খাতুন, নিশিতা ইয়াসমিন, সুমাইয়া আক্তার, রিমি আক্তার, সাথি খাতুন, সাদিয়া সুলতানা, জিনিয়া আক্তার, মারিয়া আক্তার ও তানজিলা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই